নাগেশ্বরীতে বাংলা কিউআরকোড ব্যবহারে প্রবালী ব্যাংক পিএলসির ক্যাম্পিং অনুষ্ঠিত

ডিজিটাল বাংলাদেশ বিনিমার্নে নগদবিহীন লেনদেনকে আরো সহজ ও নিরাপদ করতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলা কিউআর কোড ব্যবহারে প্রবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নাগেশ্বরীর কলেজ মোড়ে নিজস্ব কার্যালয়ে এ ক্যাম্পিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন প্রবালী ব্যাংক পিএলসির ম্যানেজার মোঃ মাসুদ হোসাইন, ব্রাঞ্চ ম্যানেজার মোঃ রাশিদুল ইসলাম,নাগেশ্বরী সরকারী কলেজের প্রভাষক রেজাউল করিম রেজা, প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম ,সুমন অটোর প্রোপাইটর খাদেমুল ইসলামসহ ব্যবসায়ীরা। অনুষ্ঠানে ব্যাংকের পক্ষ থেকে ব্যবসায়ীদের মাঝে কিউআরকোড বিতরণ করে নগদবিহীন লেনদেনে উৎসাহিত করেন। বক্তারা জানান ডিজিটাল বাংলাদেশ বিনিমার্নে নগদবিহীন লেনদেনকে আরো সহজ ও নিরাপদ করতে কিউআর কোডের বিকল্প নাই।