নাগেশ্বরী ২ নং প্রাথমিক বিদ্যালয় কমিটির সভাপতি নির্বাচিত আরফিন আখতার সিদ্দিকা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে, নাগেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উক্ত বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। ১৬ আগষ্ট বিকালে স্কুল কর্তৃপক্ষের সম্মতিক্রমে হাজীপাড়া গ্রামের সন্তান সাবেক মৎসখামার ব্যবস্থাপক আলহাজ্ব মুছা কালিমুল্লা পেয়ারার স্ত্রী নাগেশ্বরী ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আরফিন আখতার সিদ্দিকাকে সভাপতি নির্বাচিত করা হয়। সভাপতি নির্বাচিত হওয়ায় উষ্ন অভিনন্দন জানিয়েছে ডিএম একাডেমীর প্রধান শিক্ষক কে এম আনিছুর রহমান আনিছ, নাগেশ্বরী ২ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরাসহ অভিভাবক শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় সুধীসমাজ । বিদ্যালয়টি আরো আগামী দিনে শিক্ষার মান উন্নয়নে স্কুল শিক্ষক সভাপতি অভিভাবক সকলে মিলে শিক্ষা কার্যক্রম আনন্দের সাথে এগিয়ে যাক এ কামনা করছেন স্থানিয় অভিভাবকরা। শিক্ষার মান ও পরিবেশ সুন্দর করতে সকলের সহযোগীতা ও দোয়া কামনা করেন স্কুল কমিটির নয়া সভাপতি আরফিন আখতার সিদ্দিকা।