কুড়িগ্রামের নাগেশ্বরীতে নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) বিকেলে নাগেশ্বরী উপজেলা পরিষদ হলরুমে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায়,উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫-কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, উপজেলা জামায়াতের আমির আব্দুল মান্নানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষার্থীরা। সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কানিছ আখতারের সার্বিক সহযোগীতায়
অনুষ্ঠানের শুরুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও কর্মের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত রচনা, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
নাগেশ্বরীতে নজরুল বর্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ









