পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরীর কুটি পায়রাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ পারভীনের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয় । প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়। সেই সাথে ক্লাস পরিতর্শন করেন অতিথিরা।
এ সময় উপস্থিত ছিলেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা. আলাউদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক গোলাম রসূল রাজা, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার. এ, এইচ, এম রায়হান কবির । উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার. কানিছ আক্তারসহ শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নাগেশ্বরীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত









