কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ মহাবিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল ও বই বিতরণ করা হয়েছে। কলেজের শিক্ষকদের উদ্যোগে দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করা এবং পড়াশোনায় উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়।
বাইসাইকেল ও বই পেয়ে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও আগ্রহী হওয়ার পাশাপাশি নিয়মিত কলেজে আসা-যাওয়ায় সুবিধা হবে বলে আশা করা হচ্ছে। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমকে আরও সহজ ও গতিশীল করতে শিক্ষকদের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দেবী চৌধুরানী, সাবেক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হযরত আলী, প্রভাষক গোলাম মাহামুদ, প্রভাষক রফিকুল ইসলাম, প্রভাষক মাহাবুবা আক্তার দয়া, প্রভাষক শংকর চন্দ্রশীলসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।
শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ, ঝরে পড়া রোধ এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নাগেশ্বরীতে কালীগঞ্জ মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল ও বই বিতরণ








