নাগেশ্বরীতে কৃষি ও গ্রামীণ রূপান্তর বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে কৃষি ও গ্রামীণ রূপান্তরের মাধ্যমে পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি ও সহনশীলতা বৃদ্ধিবিষয়ক কর্মসূচির আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) নাগেশ্বরী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবু ফাত্তাহ মো. রওশন কবির, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল হক, উপজেলা জামায়াতের আমির আব্দুল মান্নান, রংপুরের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ অশোক কুমার রায়, নাগেশ্বরী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার হোসেন এবং নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম।
এ সময় উপজেলার বিভিন্ন পর্যায়ের কৃষক, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পার্টনার কংগ্রেসে কৃষি ও গ্রামীণ উন্নয়ন, পুষ্টি নিশ্চিতকরণ, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং কৃষকদের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। এ ধরনের উদ্যোগ কৃষি খাতের উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।