কুড়িগ্রামের কচাকাটা বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ফজলুর রহমানের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান মোস্তফা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মো. সোহেল হোসেন কায়কোবাদ, নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, সদস্য সচিব মুখলেছুর রহমান, কচাকাটা বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি জমশেদ আলী এবং কচাকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণে সবুজ পরিবেশ গড়ে তোলা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হয়।
এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পরিবেশবান্ধব মনোভাব গড়ে তোলা এবং শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক চর্চা জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।









