নিহার রঞ্জনের অকাল মৃত্যুতে ভাওয়াইয়া শিল্পীদের গভীর শোক

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সুপারভাইজার এবং বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমী,উলিপুর পরিবারের বিশিষ্ট ঢোলক বাদক নিহার রঞ্জনের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নাগেশ্বরী ভাওয়াইয়া একাডেমীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন পরিবার ও ভাওয়াইয়া শিল্পীরা।

নিহার রঞ্জনের মৃত্যুতে ভাওয়াইয়া অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তিনি দীর্ঘদিন ধরে ভাওয়াইয়া সংগীতের সঙ্গে যুক্ত থেকে ঢোলক বাদনের মাধ্যমে এই লোকসংগীতের চর্চা ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তার মৃত্যুতে নাগেশ্বরী ভাওয়াইয়া একাডেমীর শিল্পী ও কলাকুশলীরা গভীরভাবে শোকাহত। তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
ভাওয়াইয়া শিল্পীরা বলেন, নিহার রঞ্জনের মৃত্যু ভাওয়াইয়া সংগীতাঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। তার অবদান ও স্মৃতি ভাওয়াইয়া শিল্পীদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে