জেলা শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত নাগেশ্বরী থানার ওসি এনামুল হক

কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক।
সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং জনসেবামূলক কার্যক্রমে দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত করা হয়েছে বলে জানা গেছে।
ওসি এনামুল হকের এ অর্জনে নাগেশ্বরী থানার পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সচেতন নাগরিকরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করেন, তার নেতৃত্বে থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে পরিচালিত হচ্ছে।
এদিকে জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হওয়ায় ওসি এনামুল হক সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ নাগেশ্বরীর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।