কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় প্রশাসনিক কর্মকান্ডে নিজের সততা, নিষ্ঠা ও পরিশ্রম দিয়ে দায়িত্ব পালনে সুনাম অর্জন করেছেন একজন নারী উপ প্রশাসনিক কর্মকর্তা জেসি চৌধুরী। কর্মক্ষেত্রে দায়িত্বশীলতা, মানুষের সঙ্গে আন্তরিক আচরণ এবং নিরলস পরিশ্রমের মাধ্যমে তিনি সহকর্মী ও সাধারণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা করে যাচ্ছেন। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি জনসেবাকে গুরুত্ব দিয়ে কাজ করাই তার অন্যতম লক্ষ্য।









