নাগেশ্বরীতে নজরুল বর্ষ উপলক্ষে রেলি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ উপলক্ষে বর্ণাঢ্য রেলি,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগষ্ট সকালে শহরের প্রধান প্রধান সড়কে রেলি প্রদক্ষিণ শেষে প্রশাসন হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা হয়। পরে উপজেলা শিল্পকলা একাডেমীর সহযোগীতায় স্কুল শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও গান ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন,উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, প্রাথমিক শিক্ষা অফিসার লুতফর রহমান, উপ-প্রশাসনিক কর্মকর্তা জেসমিন আখতার জেসি, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার কানিছ আখতার, মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান,সমাজ সেবা কর্মকর্তা জামাল উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলামসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষক শিক্ষার্থী।