নাগেশ্বরীতে রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প,অনুষ্ঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পে ৪০০ জনের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়।
২৭ অক্টোবর নাগেশ্বরী পৌরসভার মধুরহাইল্লা এলাকায় এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের পরিচালনায় দিনব্যাপী এ কার্যক্রমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক, প্রধান পায়ড়াডাঙ্গা সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এস এম রহমতুল্লাহ, চিকিৎসক ডা. আতাউল গনি, ডা. ওয়াহেদ সাদিক, ডা. দিলরুবা বেগম, ডা. নুপুর, ডা. নিপা ও ডা. মামুন।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, মধুরহাইল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হানা খাতুন, বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান এবং নিউ উত্তরন ক্লিনিকের পরিচালক আদম আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে এলাকার সাধারণ ও অসচ্ছল মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। স্থানীয় পর্যায়ে জনসেবামূলক কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের এ উদ্যোগে ৪০০ জন মানুষ চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছেন।