কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভাওয়াইয়া যুবরাজ কছিম উদ্দিনের ৩৪তম প্রতিষ্ঠা বাষিকী পালিত হয়েছে। ভাওয়াইয়া একাডেমী নাগেশ্বরীর উদ্যোগে ২২ আগষ্ট শনিবার রাতে ভাওয়াইয়া একাডেমী চত্তর টিএন্ডটি মোড়ে স্বরনসভা ও ভাওয়াইয়া সন্ধা অনুষ্ঠিত হয়েছে। একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ বেতার রংপুরের শিল্পী সংবাদকর্মী শফিকুল ইসলাম শফির পরিচালনায়, একাডেমীর সাধারন সম্পাদক ও সংগীত শিক্ষক জলিল সরকারের সভাপতিত্বে হাফিজুর রহমানের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্য এনামুল হক প্রধান, নাগেশ্বরী সরকারী কলেজের প্রভাষক ও কথকের প্রতিষ্ঠাতা সভাপতি রেজাউল করিম রেজা, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম,উপজেলা প্রেসক্লাব সভাপতি শাহীন শহীদ.সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, বিশিষ্ট সংগীত শিল্পী কানাই লাল সরকার, সুরের ভুবন সাংস্কৃতিক সংগঠরেনর সভাপতি ও রংপুর বেতার শিল্পী পুর্নচন্দ্র কর্মকার, সিটি ব্যাংক প্রিন্সিপাল অফিসার মোজাম্মেল হক পাপন,স্বরণ সভায় বক্তারা ভাওয়াইয়া সংগীতে বীর মুক্তিযোদ্ধা কছিম উদ্দিনের অনন্য অবদান গভীর শ্রদ্ধার সাথে স্বরণ করেন এবং উত্তরবঙ্গের এই ঐতিহ্যবাহী লোকসংগীতকে বিশ্ব দরবারে ছরিয়ে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন এছারাও ভাওয়াইয়া একাডেমী নাগেশ্বরীর ভাওয়াইয়া গান নিয়ে এগিয়ে যাবে বলে জানান বক্তারা। আলোচনা সভা শেষে ভাওয়াইয়া একাডেমী নাগেশ্বরী ও রংপুর বেতার শিল্পীদের পরিবেশনায় ঘন্টাব্যাপি কছিম উদ্দিনের গাওয়া ও লেখা ভাওয়াইয়া গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নাগেশ্বরীতে ভাওয়াইয়া যুবরাজ কছিম উদ্দিনের ৩৪ তম মৃত্যু বর্ষিকী পালিত









