নাগেশ্বরীতে উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২২ জুলাই উপজেলা হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য জনাব আনোয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. খোদাদাদ হোসেন, উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আজিজুর রহমান সরকার, উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুল মান্নান মিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান, সহকারী শিক্ষা অফিসার কানিছ আখতার, মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুজ্জামার, ডিএম একাডেমীর প্রধান শিক্ষক কে এম আনিছুর রহমান,শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম,সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম, সাবেক পৌর আমির আফজাল হোসেনসহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, ও অভিভাবকসহ সুধীসমাজ ।
শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে যথাযথভাবে মূল্যায়ন করলে তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত হবে। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া ও শুভকামনা করেন বক্তারা।









