নাগেশ্বরী উপজেলা প্রশাসনের উদ্যোগে ভাওয়াইয়া একাডেমীর পরিবেশনায় সংগীত পরিবেশন

নাগেশ্বরী কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২০২৬ সালের বাংলা নববর্ষ বৈশাখ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভাওয়াইয়া একাডেমি নাগেশ্বরীর পরিবেশনায় ভাওয়াইয়া সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিব্বির আহমেদ, উপজেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, ভাওয়াইয়া একাডেমি নাগেশ্বরীর প্রতিষ্ঠাতা সভাপতি ও সংবাদকর্মী শফিকুল ইসলাম শফি, ভাওয়াইয়া কন্যা আসমা খাতুন বাংলাদেশ বেতার রংপুর সহ অনেকে। ভাওয়াইয়া একাডেমি ঐতিহ্যবাহী ভাওয়াইয়া গান নিয়ে এগিয়ে যাক এই কামনা করেন বক্তারা।