নাগেশ্বরীতে কলেজ পর্যায়ে নজরুল বর্ষ উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শফিকুল ইসলাম শফি নাগেশ্বরী কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রাথমিক শিক্ষা অফিসের সহযোগিতায় কলেজ পর্যায়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার কানিছ আক্তারের পরিচালনায় সুন্দর এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতা।
এ সময় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী সরকারি কলেজের প্রভাষক খাদিমুল ইসলাম ও প্রভাষক একরামুল হক, মহিলা কলেজের নিতাই রঞ্জন, শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার কানিস আক্তার, মধুর হাইলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভলী বেগম, প্রাইমারী শিক্ষক জয়ন্তী রানী, উপজেলা শিল্পকলা একাডেমীর সংগীত শিক্ষক হাবিবুল হক মৃধা,পূর্ণচন্দ্র কর্মকার,আবু হানিফ, রাশেদুল ইসলামসহ অনেকে।