শিক্ষক দিবস উপলক্ষে সরকারি নির্দেশনার আলোকে কুড়িগ্রাম জেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গুণী প্রধান শিক্ষক নির্বাচন করা হয়েছে। এতে নাগেশ্বরী উপজেলার কুটিপাড়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ পারভিন জেলা পর্যায়ে গুণী প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন।
শিক্ষকতা পেশায় নিষ্ঠা, দায়িত্বশীলতা ও বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়নে ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননার জন্য নির্বাচিত করা হয়েছে। নাগেশ্বরী উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক গোলাম রসুল রাজার সহধর্মিনী
শাহানাজ পারভিন দীর্ঘদিন ধরে কুটিপাড়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানে উৎসাহিত করা, শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে
জেলা পর্যায়ে গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার খবরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। তারা শাহানাজ পারভিনকে অভিনন্দন জানিয়ে তার আরও সাফল্য কামনা করেছেন। শিক্ষক দিবসকে সামনে রেখে এমন স্বীকৃতি শিক্ষকদের দায়িত্বশীলতা ও শিক্ষার মানোন্নয়নে আরও উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জেলা পর্যায়ে গুণী প্রধান শিক্ষক নির্বাচিত নাগেশ্বরীর শাহানাজ পারভিন









