শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে সরকারী নির্দেশনায় উপজেলা পর্যায়ে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গুনী প্রধান শিক্ষক নির্বাচিত করা হয়েছে। নাগেশ্বরী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল করিম, কুটি পায়রাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ পারভিন, মাধাইখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস আলীকে উপজেলা পর্যায়ে গুনী প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফুর রহমানসহ অনেকে।
নাগেশ্বরীতে উপজেলা পর্যায়ে প্রাথমিকের গুনী প্রধান শিক্ষক নির্বাচিত









