কুড়িগ্রাম জাসাসের নতুন কমিটির সভাপতি ও সম্পাদককে ফুলের শুভেচ্ছা

কুড়িগ্রামে জাসাস জেলা শাখার পুর্ণাঙ্গ কমিটির নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদককে ফুলের শুভেচ্ছা জানান উপজেলা জাসাসের নেতৃবৃন্দ । ১৮ সেপ্টেম্বর রাতে জেলা শিল্পকলা একাডেমীতে নতুন জেলা জাসাস কমিটির সভাপতি আহসান হাবিব সজিব ও সাধারন সম্পাদক রফিকুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন নাগেশ্বরী উপজেলা শাখার জাসাসের আহবায়ক হাবিবুল হক মৃধা ও পৌর জাসাসের আহবায়ক রাশেদুল ইসলামসহ অনেকে ।