কুড়িগ্রামে নাগেশ্বরীতে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক শিক্ষা অফিসের সহযোগিতায়, নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান কবিতা আবৃত্তি,হমদনাত, চিত্রাঙ্গন এবং অভিনয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের নির্দেশনায় প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার কানিছ আখতারের সার্বিক সহযোগিতায় নজরুল বর্ষ উপলক্ষে তিনদিনব্যাপি উপজেলা পর্যায়ে প্রতিযোগীতা সুন্দর ও সুষ্ঠভাবে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন প্রাথমিক মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষার্থীরা এ প্রতিযোগীতায় অংশ গ্রহন করেন।
নাগেশ্বরীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত









