নাগেশ্বরীতে নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিতিশীলতার সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে পৌর ছাত্রদলের মিছিল

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পৌর ছাত্রদলের উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তার অঙ্গ ও সহযোগী সংগঠনের দেশব্যাপী নৈরাজ্যে ও অস্থিতিশীলতার সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নাগেশ্বরীতে মিছিল ও আলোচনা সভা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আজিজুল হাকিম, পৌর ছাত্রদলের আহবায়ক
মিজানুর রহমান মিজান উপজেলা ছাত্র দলের সাবেক সাধারন সম্পাদক আশিকুর রহমান আকাশ, পৌর ছাত্রদলের সদস্য সচিব হিমন আলী মুন, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইব্রাহিম আলী রুপন,সদস্য আরিফুল ইসলাম আরিফ,পৌর সিনিয়র যুগ্ম আহবায়ক ইদুল, কলেজ শাখা ছাত্রদলের সাধারন সম্পাদক
আহসানুল্লাহ তামিম  সহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।