কুড়িগ্রাম নাগেশ্বেরীতে কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ১৯৯২ এর উদ্যোগে শিক্ষাগুরুদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুন নাগেশ্বরী শিশু বিতানে এসএসসি ব্যাচ ৯২ এর জহুরুল হক মিঠু,জাকিরুল হক প্রধান নোবেল, মশিউর রহমান পান্না, জলিল বিএসসি ও রনজুর সার্বিক সহযোগীতায় শ্রদ্ধা ভালবাসা ও সৃতির বন্ধনে
কেরামতিয়া বহুমুখি উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষাগুরুদের সংবর্ধনা ও মতবিনিময়সহ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মোহাম্মদ আজগার আলী সরকার, আলহাজ্ব আজাহার আলী, আলহাজ্ব মহোশীন আলী খন্দকার, ,আলহাজ্ব রুহুল আমিন মন্ডল রেজা, আলহাজ্ব মোহাম্মদ হামিদ মোল্লা, আলহাজ্ব হাসান আলী সরকার, শ্রী সুশিল কুমার, শ্রী মহেন্দ্র নাথ বর্মন, কর্মচারী আনোয়ার হোসেন ও আছমা খাতুন। প্রতিবছরে অসর প্রাপ্ত স্যারদের নিয়ে মতবিনিময় সভা এ রকম আয়োজন করা হবে বলে জানান ব্যাচ ৯২ এর সদস্যরা। সুন্দর একটি উদ্যোগ গ্রহন করায় অভিনন্দন ও সাধুবাদ জানিয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষকগন।








