বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা হলেন নাগেশ্বরীর আরশী

কুড়িগ্রাম বাংলাদেশ নৌবাহিনীতে সাব-লেফটেন্যান্ট পদে কমিশন অর্জন করেছেন । নাগেশ্বরী উপজেলার সন্তান আরশী মুমতাহানাহ। সে নাগেশ্বরী উপজেলা চত্তর আদর্শ পাড়ার বিশিষ্ট ব্যবসায়ী এম.পি প্রার্থী হারিসুল বারী রনি ও নাগেশ্বরী ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুসরাত জাহানের মেয়ে আরশী। বাংলাদেশ নেভাল একাডেমি (বিএনএ)-তে ২৩বি ব্যাচের লং কোর্সের ‘রাষ্ট্রপতি কুচকাওয়াজ’ অনুষ্ঠানে আরশীকে আনুষ্ঠানিক ভাবে সাব-লেফটেন্যান্ট পদে কমিশন প্রদান করা হয়।

এ সময় তাঁর কাঁধে অফিসার র্যাঙ্কের ‘এপুলেট’ পরিয়ে দেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মো. নাজমুল হাসানের সহধর্মিণী এবং আরশীর বাবা মা। এ সাফল্য অর্জনে তার আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়রা জানান আরশী দেশের সেবায় সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে ভবিষ্যতে আরও সাফল্যের স্বাক্ষর রাখবেন। আরশীর জন্য সকলের কাছে দোয়া কামনা করেন তার পরিবার।