নজরুল স্মরণে নাগেশ্বরীতে কথকের আবৃত্তি অনুষ্ঠান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে কথক আবৃত্তি সংগঠন নাগেশ্বরীর আয়োজনে কথকের প্রতিষ্ঠাতা সভাপতি রেজাউল করিম রেজার পরিচালনায়
‎ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর
‎ শুক্রবার নাগেশ্বরী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে হল রুমে এ আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন।নবিশেষ অতিথি নাগেশ্বরী থানার ওসি এনামুল হক প্রধান, খামার ব্যবস্থাপক ও কথকের উপদেষ্টা মুসা কালিমুল্লা পেয়ারা,
‎ আমন্ত্রিত অতিথি নাগেশ্বরী সরকারি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মোফাজ্জল হোসেন সরকার, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম আশরাফ হোসেন আপেল, কথক আবৃত্তি সংগঠনের উপদেষ্টা ও সংগীতশিল্পী আকমল হোসেন, নাগেশ্বরী ভাওয়াইয়া একাডেমির সভাপতি ও রংপুর বেতারের শিল্পী-সাংবাদিক শফিকুল ইসলাম শফি। অনুষ্ঠানে নজরুলের সাহিত্য, কবিতা ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা এবং কবিতা আবৃত্তি পরিবেশন করেন কথকের শিল্পীরা।
‎নতুন প্রজন্মের কাছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিশীলতার বার্তা পৌঁছে দিতেই এ আয়োজন করা হয় ।