নাগেশ্বরী সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের পরিচিতি ক্লাস অনুষ্ঠিত।

কুড়িগ্রামের নাগেশ্বরী সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের পরিচিতি ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের কলেজের শিক্ষা কার্যক্রম, নিয়ম-কানুন ও বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়। কলেজ হল রুমে প্রভাষক আব্দুস সামাদের সভাপতিত্বে নবীন শিক্ষার্থীদেরকে ফুলের শুভেচ্ছা বিনিময়ের পর শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
এ সময় বক্তব্য রাখেন অধ্যক্ষক কছিমুদ্দিন, প্রভাষক খাদেমুল ইসলাম, শফিকুল মন্ডল, রেজাউল করিম রেজা, লুৎফর রহমান, আব্দুল হাকিম,মফিজুল ইসলাম বাচ্চু,একরামুল, আমিনুল ইসলাম,আশাদুজ্জামান ও জাকির হোসেনসহ কলেজের অনান্য শিক্ষকবৃন্দ।
নবীন শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনের সফলতা কামনা করেন শিক্ষকরা।