কুড়িগ্রামের নাগেশ্বরী সরকারি কলেজে প্রভাষক আব্দুস সামাদের অবসর জনিত বিদায় সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দীর্ঘদিন দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণকারী উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রভাষক আব্দুস সামাদকে কলেজ শিক্ষক পরিষদের আয়োজনে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ কছিমুদ্দিনের সভাপতিত্বে অবসরজনিত বিদায় নেওয়া প্রভাষক আব্দুস সামাদের কর্মজীবনের বিভিন্ন প্রশংসনীয় দিক তুলে ধরেন বক্তারা।
বক্তব্য রাখেন প্রভাষক খাদেমুল ইসলাম,শফিকুল মন্ডল, রেজাউল করিম রেজা, লুৎফর রহমান, আব্দুল হাকিম, মফিজুল ইসলাম বাচ্চু,একরামুল, শাহানা খাতুন, আমিনুল ইসলাম, আশাদুজ্জামান ও জাকির হোসেন, ফরহাদসহ কলেজের অনান্য শিক্ষকবৃন্দ।
অবসর নেওয়া প্রভাষক আব্দুস সামাদের সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করা হয়।
নাগেশ্বরী সরকারি কলেজ শিক্ষক আব্দুস সামাদের বিদায় সংবর্ধণা









