নাগেশ্বরী সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের পরিচিতি ক্লাস ও শিক্ষকের বিদায় সংবর্ধনা

কুড়িগ্রামের নাগেশ্বরী সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের পরিচিতি ক্লাস ও প্রভাষক আব্দুস সামাদের অবসরজনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের কলেজের শিক্ষা কার্যক্রম, নিয়ম-কানুন ও বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়। একই সঙ্গে দীর্ঘদিন দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণকারী প্রভাষক আব্দুস সামাদকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। ২৪ সেপ্টেম্বর সকালে কলেজ হল রুমে
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ কছিমুদ্দিনের সভাপতিত্বে শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। পাশাপাশি অবসরজনিত বিদায় নেওয়া প্রভাষক আব্দুস সামাদের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর অবদানের প্রশংসা করা হয়।
এ সময় বক্তব্য রাখেন প্রভাষক খাদেমুল ইসলাম, শফিকুল মন্ডল, রেজাউল করিম রেজা, লুৎফর রহমান, আব্দুল হাকিম, মফিজুল ইসলাম বাচ্চু,একরামুল, শাহানা খাতুন, আমিনুল ইসলাম, আশাদুজ্জামান ও জাকির হোসেন, ফরহাদসহ কলেজের অনান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনের সফলতা কামনা এবং অবসর নেওয়া প্রভাষক আব্দুস সামাদের সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করা হয়।