কুড়িগ্রামের নাগেশ্বরীতে কথক আবৃত্তি সংগঠন নাগেশ্বরীর আয়োজনে কথকের প্রতিষ্ঠাতা সভাপতি রেজাউল করিম রেজার পরিচালনায়
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর
শুক্রবার নাগেশ্বরী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে হল রুমে এ আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন।নবিশেষ অতিথি নাগেশ্বরী থানার ওসি এনামুল হক প্রধান, খামার ব্যবস্থাপক ও কথকের উপদেষ্টা মুসা কালিমুল্লা পেয়ারা,
আমন্ত্রিত অতিথি নাগেশ্বরী সরকারি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মোফাজ্জল হোসেন সরকার, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম আশরাফ হোসেন আপেল, কথক আবৃত্তি সংগঠনের উপদেষ্টা ও সংগীতশিল্পী আকমল হোসেন, নাগেশ্বরী ভাওয়াইয়া একাডেমির সভাপতি ও রংপুর বেতারের শিল্পী-সাংবাদিক শফিকুল ইসলাম শফি। অনুষ্ঠানে নজরুলের সাহিত্য, কবিতা ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা এবং কবিতা আবৃত্তি পরিবেশন করেন কথকের শিল্পীরা।
নতুন প্রজন্মের কাছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিশীলতার বার্তা পৌঁছে দিতেই এ আয়োজন করা হয় ।
নজরুল স্মরণে নাগেশ্বরীতে কথকের আবৃত্তি অনুষ্ঠান








