নাগেশ্বরীতে গুণী শিক্ষক ও শিক্ষক সমিতির সভাপতিকে সংবর্ধনা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে গুণী শিক্ষক ও নবনির্বাচিত উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) নাগেশ্বরী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল করিমকে গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়া এবং নাগেশ্বরী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় আয়োজিত আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষকরা বাবুল করিমের শিক্ষাক্ষেত্রে অবদান, দায়িত্বশীলতা ও দীর্ঘদিনের কর্মনিষ্ঠার প্রশংসা করেন। বক্তারা বলেন, একজন শিক্ষকের স্বীকৃতি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়; এটি অন্য শিক্ষকদেরও শিক্ষার মানোন্নয়ন ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সংবর্ধনার জবাবে প্রধান শিক্ষক বাবুল করিম তার প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শনের জন্য শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।