কুড়িগ্রাম জেলা পর্যায়ে অনুষ্ঠিত আইক্যান বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে নাগেশ্বরীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান শিশু বিতানের চার শিক্ষার্থী। এর মধ্যে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মুআয জেলায় প্রথম স্থান অধিকার করেছে। একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী স্বাক্ষর দ্বিতীয় এবং ফাহমেদ সপ্তম স্থান অর্জন করেছে। অপর শিক্ষার্থী মাহীনও বৃত্তি লাভ করেছে।
জেলায় প্রথম স্থান অর্জনকারী মুআয প্রশাসন স্কুলের শিক্ষক মিজানুর রহমানের ছেলে। তার এ অসামান্য সাফল্যে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ ও সনদপত্র তুলে দেন আইক্যান বৃত্তি পরীক্ষার আয়োজকরা। শিক্ষার্থীদের এ অর্জন তাদের মেধা, অধ্যবসায় ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শিশু বিতানের অধ্যক্ষ জহুরুল হক মিঠুর প্রচেষ্টা, শিক্ষকদের আন্তরিক পাঠদান এবং অভিভাবকদের সহযোগিতায় শিক্ষার্থীরা এ সাফল্য অর্জন করেছে বলে জানা গেছে।
এদিকে, জেলা পর্যায়ে শিশু বিতানের শিক্ষার্থীদের এমন কৃতিত্বে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করার পাশাপাশি এ সাফল্য ধরে রাখতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
আইক্যান বৃত্তি পরীক্ষায় জেলায় প্রথম শিশু বিতানের মুআয, দ্বিতীয় স্বাক্ষর








