কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমানের সরকারি চাকরি থেকে অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
৭ সেপ্টেম্বর সকালে উপজেলার নেওয়াশী ক্লাস্টারের উদ্যোগে গাগলা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গোবর্ধন হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিশ্বনাথ সরকারের সঞ্চালনায় এবং নিলুর খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেওয়াশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান মুকুল, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এ এইচ এম রায়হান কবির ও সাকাওয়াত হোসেন, নেওয়াশী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর আমিন সিদ্দিকী, নেওয়াশী ইউনিয়ন জামায়াতের আমির শহিদুল ইসলাম, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা মমতাজ, নাগেশ্বরী ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশনআরা বেগমসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে আব্দুর রহমান, গোলাম ফারুক, আফরোজা খাতুন বিউটি রেজাউল করিম, সাইদুল ইসলাম,,জামাল উদ্দিন,ইউপি সদস্য আমিনুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম ও হরসচন্দ্র ফন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমানের দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর দায়িত্বশীলতা, আন্তরিকতা ও শিক্ষাক্ষেত্রে অবদানের প্রশংসা করেন। পরে তাঁর অবসরজীবনের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করে সম্মাননা ও বিদায়ী শুভেচ্ছা জানানো হয়।
নাগেশ্বরীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমানের বিদায় সংবর্ধনা








