নাগেশ্বরীতে খাদ্য বিভাগের উপ-খাদ্য পরিদর্শক নুরুজ্জামান চৌধুরীর ইন্তেকাল

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা খাদ্য অফিসের সহকারী পরিদর্শক নুরুজ্জামান চৌধুরী (পুটু) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে কুড়িগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের ১১ মাথা বাজার এলাকার বাসিন্দা ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। শুক্রবার বিকেলে ১১ মাথা স্কুল মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা।