নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে যুবকের মরাদেহ উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে রুবেল ২৫ নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ সকালে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কাশিরভিটা এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ৬ আগস্ট সকালে ওই এলাকার এক কৃষক তার জমিতে সার দিতে যান। এ সময় একটি বৈদ্যুতিক পোলের নিচে ধানক্ষেতের ভেতর এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে তিনি চিৎকার করেন। পরে তার চিৎকার শুনে আশেপাশের মানুষ ছুটে আসেন এবং পুলিশে খবর দেন। নিহত রুবেল স্থানীয় নিলুর খামারের ভোলা মিয়ার পুত্র বলে জানা গেছে। খবর পেয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক প্রধানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এই বিষয়ে একটি অপমৃত্যুর (ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি এনামুল হক প্রধান।