কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জসহ বিভিন্ন ইউনিয়নের পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। এতে আনন্দে মেতেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
গতবারের তুলনায় এবার সরকারি নির্দেশনা অনুযায়ী পুলিশ প্রশাসন, স্থানীয় সুধী সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সহযোগিতায় সুন্দর ও সুষ্ঠুভাবে দুর্গাপূজার কার্যক্রম সম্পন্ন হচ্ছে বলে জানিয়েছেন পূজামণ্ডপের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীরা। সার্বিক নিরাপত্তা ও সবার সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তারা।
নাগেশ্বরীতে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন









