কুড়িগ্রাম পৌরসভা নির্বাচন সামনে রেখে মুসল্লিদের সঙ্গে রাকিবের সৌজন্য সাক্ষাৎ

আসন্ন কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মুসল্লিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করছেন পৌর মেয়র পদপ্রার্থী এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাকিব আহমেদ।
এ সময় তিনি মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের দোয়া ও সমর্থন কামনা করেন। নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যাশা নিয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন বলে জানা গেছে।
রাকিব আহমেদ আসন্ন পৌরসভা নির্বাচনে সবার দোয়া, সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেছেন।