নাগেশ্বরীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল ও আলোচনা সভা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সাইফুর রহমান রানা।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক নূর নবী দুলাল, উপজেলা যুবদলের আহবায়ক নুরুজ্জামান, সাধারণ সম্পাদক আতিকুর রহমান লেবু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক টুকু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আলআমিন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শহিদুল ইসলাম,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল হক,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল কায়ুম এবং কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোলা ব্যাপারীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।